spot_img

অবৈধ অভিবাসীদের মার্কিন সীমান্ত থেকে দূরে থাকার হুঁশিয়ারি দিলেন বাইডেন

অনথিভুক্ত অভিবাসনপ্রত্যাশীদের আমেরিকার সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে চারটি দরিদ্র দেশ থেকে সীমিত সংখ্যায় বৈধভাবে আমেরিকায় যাওয়ার পথও উন্মুক্ত করেছেন তিনি। দেশগুলো হলো-কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনিজুয়েলা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আমেরিকার সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক ইস্যুতে এই সিদ্ধান্ত নেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, তার নতুন পরিকল্পনার অধীনে টাইটেল ৪২ নামক বিতর্কিত আইনটি আরও প্রসারিত করা হবে যাতে সীমান্তরক্ষীরা স্থলপথে পৌঁছানো আরও বেশি অভিবাসীকে তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিতে পারে।

হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে বাইডেন সতর্ক করে বলেন, কেবল সীমান্তে এসে জড়ো হবেন না।

তিনি বলেন, তাদের অবশ্যই নিজ দেশে আবেদন করতে হবে, একটি মার্কিন স্পনসর থাকতে হবে এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। তিনি বলেন, ‘এটি নিরাপদ ও মানবিক এবং এটি কার্যকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ