spot_img
spot_img

রোহিঙ্গা বিদ্বেষ ছড়ানো বৌদ্ধ ভিক্ষু পেলেন মায়ানমারের রাষ্ট্রীয় পুরস্কার

নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ‘বুদ্ধিস্ট বিন লাদেন’ খ্যাত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথুকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছে মায়ানমারের জান্তা সরকার।

দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে জান্তা প্রধান মিন অং হ্লাইং তাকে সম্মানজনক এ রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।

সন্ত্রাসী উইরাথু দীর্ঘদিন ধরে ইসলাম বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। বিশেষ করে রোহিঙ্গা সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে।

তিনি মুসলিম মালিকানাধীন ব্যবসা বর্জন ও বৌদ্ধ এবং মুসলিমদের মধ্যে বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন।

উগ্র জাতীয়তাবাদী মনোভাব ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কারণে ২০০৩ সালে তার ২৫ বছরের কারাদণ্ড হয়। ২০১২ সালে কিছু রাজনৈতিক বন্দীর সঙ্গে তিনিও ক্ষমা পান ও জেল হতে বেরিয়ে আসেন।

রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর বিদ্বেষ বাড়াতে জান্তা সরকারকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তাকে বারবার অভিযুক্ত করে আসছে।

উল্লেখ্য, ২০১৩ সালে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি ছাপা হয়েছিল। ওই প্রচ্ছদে তাকে ‘বৌদ্ধ সন্ত্রাসের মুখ’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ