spot_img
spot_img

ধর্মীয় ও আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রতিটি আফগানের অধিকার: উপপ্রধানমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, ধর্মীয় ও আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রতিটি আফগানের অধিকার।

তিনি বলেন, ইমারাত ইসলামিয়া অন্তর্ভুক্তিমূলক সরকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রশাসনে প্রতিটি জাতির লোক রয়েছে।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) আফগানিস্তানের ইউএনএসজির বিশেষ সহকারি প্রতিনিধি মার্কাস পোটজেলের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতিসংঘকে মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া স্বীকৃতি পাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করেছে এবং জাতিসংঘের উচিত আফগানিস্তানের পদ হস্তান্তর করা।

এছাড়াও বৈঠকে তিনি মার্কাস পোটজেল কে স্মরণ করিয়ে দিয়েছেন যে “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান কাউকে অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ