spot_img
spot_img

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলেকে গ্রেফতারে অভিযান; সেনা সদস্যসহ নিহত ২৯

মেক্সিকোর মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেফতারকে কেন্দ্র করে সিনালোয়া রাজ্যে সহিংসতায় ২৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য। তবে এতে কোনো বেসামরিকের মৃত্যু হয়নি।

শুক্রবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল এসব তথ্য জানান।

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর মাদক চক্রের প্রধান গুজম্যান লোপেজকে (৩২) আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী, এ সময় কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পর যে বাড়ি থেকে লোপেজকে আটক করা হয়েছে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে রাজধানী মেক্সিকো সিটিতে উড়িয়ে নেওয়া হয়, তারপর তাকে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে রাখা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ