ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক দিন ধরেই কমছে তাপমাত্রা। গত কয়েক দিন কুয়াশার দাপট চলছে নয়াদিল্লিসহ উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ভবন।
গতকাল শনিবার (৭ জানুয়ারি) এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ রোববার (৮ জানুয়ারি) অবস্থা প্রায় একই রকম। ফলে আজ দিল্লির তাপমাত্রা সর্বনিম্ন ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল সর্বনিম্ন ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশার মধ্যে বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লিতে। আজ রাজধানীর বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯।
সূত্র : এনডিটিভি











