বগুড়ার দুই আসনে (বগুড়া-৪ ও ৬) উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করবেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।
রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
হিরো আলম বলেন, আপিল করার জন্য সোমবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাব। এতে যদি কাজ না হয় তাহলে হাইকোর্টের দ্বারস্থ হব।
তিনি বলেন, হিরো আলম কখনো হতাশ হয় না। ভোটের মাঠ ছাড়ছি না। ভোটের মাঠে লড়াই চালিয়ে যাব।










