spot_img

নারায়ণগঞ্জের নাম ওসমাননগর হলে ভালো হতো: ব্যাঙ্গাত্মক মন্তব্য আইভীর

নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ‘ওসমাননগর’ হলে আরও বেশি ভাল হতো বলে ব্যাঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জ আলী আহমেদ চুনকা নগর মিলনায়তনে ‘বিষের বাঁশি’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণীজন সম্মননা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই এ ধরনের মন্তব্য করতে শোনা যায় তাকে।

ওই ভিডিতে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জের নামটা চেঞ্জ (পরিবর্তন) করে ওসমাননগর হলে আরও বেশি ভাল হতো। আমার তো মনে হয় সময়ে, নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা।

তিনি আরও বলেন, আমরা তো আসলে প্রজা। আমরা নিরীহ প্রজার মতো রাজার রাজত্ব মেনে নিচ্ছি। মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠি, দু-একটি কথা বলার চেষ্টা করি।

মেয়র আইভী বলেন, আমার বড় ভাই মাসুদ ভাই বলে গেলেন- সেই ছোট ছোট দুঃখ, কষ্ট যখন বিশাল আকার হয়ে যায়, তখন হয়তো প্রতিবাদ স্বরূপ অনেক কিছুই বলে ফেলি। অন্যথায়, আপনাদের এই কর্তৃত্ব, নেতৃত্ব মেনেই নিচ্ছি, মেনে নিয়েই নারায়ণগঞ্জের মানুষ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ