spot_img
spot_img

রাজধানীর ১৫ কোম্পানির বাসে চালু হলো ই-টিকিটং

আজিমপুর, মোহাম্মদপুর, আবদুল্লাহপুর ও গাবতলীতে চলাচলরত ১৫টি কোম্পানির বাসে ই-টিকিট সার্ভিস চালু হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে মোহাম্মদপুর, আজিমপুর, ধূপখোলা, ডেমরা, উত্তরা, আবদুল্লাহপুর ও গাবতলী রুটে চলাচল শুরু করেছে বাসগুলো।

এর আগে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, এই তিন অঞ্চলের ১৫টি বাস কোম্পানির ৭১১টি বাস ই-টিকিটিংয়ের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করবে।

তিনি জানান, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় চলাচলকারী দেশের সব বাস কোম্পানিকে ই-টিকিটিংয়ের আওতায় আনা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ