ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো পেটে ব্যথা নিয়ে ফ্লোরিডার হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে তার সমর্থকরা দেশটির কংগ্রেস, প্রেসিডেনশিয়াল প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালায়। এ ঘটনায় ১ হাজার ৫ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গত অক্টোবরের নির্বাচনের হারকে মেনে নেননি এবং তিনি গত পহেলা জানুয়ারি ক্ষমতা হস্তান্তর না করেই আমেরিকায় পালিয়ে যান।
সোমবার (৯ জানুয়ারি) পেটের ব্যথার কারণে তাকে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর এই দাঙ্গা হলো। তিনি এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন।
গণতান্ত্রিক মূল্যবোধের সমর্থনে এখন ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাও পাওলোর রাস্তায় বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ।
সূত্র : বিবিসি











