spot_img

পুরানা পল্টনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল ইসলামী শ্রমিক আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ অসহায় গরীব দুঃস্থ শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক এইচএম রফিকুল ইসলাম, মহানগর পশ্চিমের সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, মহানগর পূর্বের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ বরকত, উত্তরের সভাপতি আলহাজ্ব হায়দার আলী দক্ষিণের সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া।

নেতৃবৃন্দ বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। সারাদেশে শৈত্যপ্রবাহে সাধারণ মানুষ বিশেষ করে ফুটপাতের মানুষ নিদারুন কষ্টে দিনাতিপাত করছে। এমতাবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও শীতার্ত মানুষের পাশে দাড়ানো উচিত। ইসলামী শ্রমিক আন্দোলন সবসময় শ্রমজীবী ও মেহনতির মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতে পাশে থাকবে, ইনশাআল্লাহ।

তিনি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলদের শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ