spot_img
spot_img

ইউক্রেনে এখন ন্যাটোর সঙ্গে যুদ্ধ করছে রাশিয়া : পুতিনের সহযোগী

ইউক্রেনে এখন আর ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে নয়, বরং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে লড়াই করছে রুশ সেনারা। এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ট সহযোগী ও দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভ।

আমেরিকা ও তার মিত্ররা রাশিয়াকে টুকরো টুকরো করে এই দেশটির নাম বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি মস্কোভিত্তিক সাপ্তাহিক পত্রিকা আরগুমেন্তি আই ফাকতিকে দেওয়া সাক্ষাৎকারে পাত্রুশেভ এসব কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেনে এখন যে যুদ্ধ চলছে, সেটি আর রুশ-ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন রুশ বাহিনী সেখানে যুদ্ধ করছে ন্যাটো, আমেরিকা, ব্রিটেন এবং তাদের মিত্রদের সঙ্গে। পশ্চিমাদের পরিকল্পনা হলো— রাশিয়াকে টুকরো টুকরো করে ফেলা এবং বিশ্বের মানচিত্র থেকে রাশিয়া নামটি মুছে ফেলা। এই যুদ্ধকে ঘিরে তারা তাদের সেই অভিসন্ধি বাস্তবায়ন করতে চাইছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ