জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম ও মানবাধিকারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও ভারতে সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফরে থাকবেন তিনি। সফরকালে তিনি নানা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া দিল্লি সফরকালে ডোনাল্ড লু ভারত-মার্কিন ফোরামে অংশ নেবেন। ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।










