গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।
বুধবার (১১ জানুয়ারি) বেলা সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এরপর সাড়ে ১২টায় ইমিগ্রেশন শেষে এয়ারপোর্ট থেকে বের হন নুর। এ সময় নেতাকর্মীরা এয়ারপোর্টে তাকে স্বাগত জানান।










