আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যদি সরকার পতন করতে না পারে, তাহলে পল্টন কার্যালয় এর সামনে বিএনপির নেতাদের কান ধরে উঠবস করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, মির্জা ফখরুলসহ বিএনপি উচ্চ পর্যায়ের নেতারা সরকার পতনের ডাক দিয়ে তাদের নেতাকর্মীদের বারবার বিভ্রান্ত করছে। কিন্তু সরকার পতন এত সহজ না, কারণ এই সরকার জনগণের সরকার।
বুধবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, বিএনপি দেশের ভোট ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন এদেশে ভোট চুরি করেছে, এখন তারাই আমাদেরকে ভোট ব্যবস্থা সংস্কার করতে বলে। এটা লজ্জার বিষয়। লজ্জায় তাদের মাথা নত করে থাকা উচিত। আসলে তাদের লজ্জায় নেই।










