spot_img

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেলপথে ভূঞাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল ষ্টেশনগামী একটি ট্রেন ভুঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পার হবার সময় একটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছেন আরো ৫ জন। অটোরিকশাটি ভুঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ