spot_img
spot_img

ব্রিটেনের যুদ্ধাপরাধের তদন্ত চায় হেলমান্দের বাসিন্দারা

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের বাসিন্দারা জাতিসংঘ, মানবাধিকার ও আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে গত এক দশক আগে তাদের প্রদেশে সংগঠিত ব্রিটিশ বাহিনীর যুদ্ধাপরাধের তদন্তের দাবি জানিয়েছে।

হেলমান্দ আফগানিস্তানের এমন একটি প্রদেশ যেখানে গত ২০ বছরে মারাত্মক যুদ্ধ হয়েছে। ন্যাটোর নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এই প্রদেশের আকাশ ও স্থল অভিযান পরিচালনা করেছিল।

হেলমান্দের বাসিন্দাদের দাবি, ব্রিটিশ বাহিনী ইচ্ছাকৃতভাবে নিরীহ জনগণ, স্কুল ও হাসপাতাল গুলোকে লক্ষ্যবস্তু করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

তারা আরো বলছে, ন্যাটো বাহিনীর রাতদিন অভিযানের ফলে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক নিরীহ মানুষ নিহত হয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত বৃটেনের প্রিন্স হ্যারির আত্মজীবনী মূলক বই ‘স্পেয়ারে’ তিনি আফগানিস্তানে ২৫ জন তালেবান সদস্যকে হত্যার কথা স্বীকার করেছেন যা বিতর্কের জন্ম দিয়েছে। বইতে তিনি লিখেছেন, যুদ্ধের উত্তাপ ও বিভ্রান্তির মধ্যে আমি ওই ২৫ জনকে মানুষ বলে মনে করিনি। আমার কাছে তারা ছিল দাবার বোর্ড থেকে সরিয়ে দেয়া গুটির মতোই। তিনি ২০১২-১৩ সালে আফগানিস্তানে যুদ্ধ হেলিকপ্টারের পাইলটের দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ