কাশ্মীরের কুপওয়াড়ার জেলার মাচাল সেক্টরে একটি গাড়ি গভীর খাদে পড়ে ভারতীয় বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর গাড়িটি বরফে ঢাকা রাস্তা পার হওয়ার সময় ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায় বলে
এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
দুর্ঘটনার পরপরই অন্য জওয়ানদের সঙ্গে নিকটস্থ সেনা চৌকির জওয়ানরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পরে ওই তিন সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী।
নিহতরা হলেন, জম্মুর বাসিন্দা নায়েব সুবেদার পুরুষোত্তম কুমার (৪৩), হিমাচল প্রদেশের মান্দওয়ারা গ্রামের বাসিন্দা হাবিলদার অমরিক সিং (৩৯) এবং হিমাচল প্রদেশের জওয়ান অমিত শর্মা (২৩)। তারা সবাই ডোগরা রেজিমেন্টের ১৪তম ব্যাটালিয়নের সদস্য।











