spot_img
spot_img

পশ্চিম তীরে আরও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

প্রতিদিনই কোনো না কোনো ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করছে ইসরাইলী বাহিনী। এই হত্যাকাণ্ড কোনোভাবেই থামছে না। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনের কাছে কাবাতিয়া শহরে একটি অভিযানের সময় ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর তাজা গুলিবর্ষণে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। তারা হলেন- ২৫ বছর বয়সী হাবিব কামিল এবং ১৮ বছর বয়সী আব্দুলহাদি নাজাল।

এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত অপর ব্যক্তিকে ৪১ বছর বয়সী সামির আসলান বলে শনাক্ত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার ইসরাইলী বাহিনী গত বছরের শুরু থেকে এই অঞ্চলে প্রায়ই রাতের বেলা অভিযান চালাচ্ছে। এরই ধারাবিাহিকতায় তারা শেষ রাতের দিকে কালান্দিয়া শরণার্থী শিবিরে প্রবেশ করে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।

নিহত আসলানের বোন নওরা আসলান বলেছেন, ইসরাইলী বাহিনী তার ভাইয়ের ১৮ বছর বয়সী ছেলে রামজিকে গ্রেপ্তার করতে রাত আড়াইটায় তাদের বাড়িতে ঢুকে পড়ে। রামজিকে সৈন্যরা নিয়ে যাচ্ছিল। তার বাবা তাকে বাঁচাতে ছুটে আসেন, এসময় একজন ইসরাইলী স্নাইপার তাকে গুলি করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ