পশ্চিম তীরের জেনিন শহরের একটি গ্রামে তাণ্ডব চালিয়ে ২ ফিলিস্তিনি তরুণকে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
আজ শনিবার (১৪ জানুয়ারি) পশ্চিম তীরের উত্তর অঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের হামলায় আহত হওয়া এক তরুণের মৃত্যুর কয়েক ঘন্টা পরে নতুন করে এই দুই তরুণকে শহীদ করল বর্বর ইহুদী সেনারা।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকালে জাবা শহরের প্রবেশ মুখে ২৪ বছর বয়সী ইজেদ্দিন বাসেম হামামারেহ এবং ২৩ বছর বয়সী আমজাদ আদনান খালিলে নামের দুই তরুণকে ইহুদিবাদী সেনারা হত্যা করে।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ওয়াফা বার্তা সংস্থাকে জানিয়েছে, ইসরাইল সেনারা জাবা শহরের প্রবেশ মুখে একটি গাড়ি লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালায় এবং এতে ওই দুই তরুণ নিহত হন।
সূত্র: পার্সটুডে











