spot_img
spot_img

অবরুদ্ধ গাজার ৪০ শতাংশেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য ঝুঁকিতে রয়েছে

অবরুদ্ধ গাজার ৪০ শতাংশেরও বেশি মানুষ বর্তমানে মারাত্মকভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। প্রতিনিয়তনিয়ত খাদ্য ছাড়াই দিন কাটাচ্ছে তারা।

গত বুধবার (১১ ই জানুয়ারি) ইউএনআরডব্লিউএ থেকে এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “দীর্ঘ ১৬ বছর ধরে স্থল, আকাশ ও সমুদ্র অবরোধের জন্য বর্তমান গাজাবাসীর জীবন ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে।”

প্রতিবেদনে আরো বলা হয়েছে” শত্রুদের ষড়যন্ত্র, ক্রমাগত উত্তেজনা ও সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা ও কোভিড-১৯ মহামারী দ্বারা সংকট গুলি আরো জটিল হয়েছে।”

উল্লেখ্য; বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে অন্যতম গাজা। জাতিসংঘের হিসাব অনুসারে, গাজায় আটটি শিবিরে প্রায় ৬ লাখ শরণার্থী গাদাগাদি করে বসবাস করেন। গাজা শহরে এক বর্গ কিলোমিটারে বাস করেন ৯ হাজারের অধিক মানুষ। যা সাধারণত এক বর্গ কিলোমিটার এলাকায় গড়ে বসবাসের চেয়ে অনেক বেশি।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ