spot_img
spot_img

পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা রফিক আহমদ এর জানাযা সম্পন্ন

মাহবুবুল মান্নান

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম পটিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস শারেহুল হাদিস ইফাদাতুল মুসলিম শরহে সহিহ মুসলিম ও ঈযাহুল মিশকাতসহ কয়েকটি হাদিস গ্রন্থের ব্যাখ্যাকার মাওলানা রফিক আহমদ রাহ.-এর জানাযার নামাজ।

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার (১৫জানুয়ারি) সকাল এগারোটায় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন জামিয়া পটিয়ার প্রধান মুফতী ও শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ।

শনিবার (১৪জানুয়ারি)বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাত ০৭:৫০মিনিটে পটিয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ছয় ছেলে দুই মেয়ে,অনেক ছাত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

জানাযা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বলেন,মাওলানা রফিক আহমদ ছিলেন জামিয়া পটিয়ার প্রবীণ ও সিনিয়র মুহাদ্দিস। তিনি দীর্ঘদিন যাবৎ জামিয়ায় ইখলাস ও দক্ষতার সাথে হাদিস, তাফসির ও বাতিল ফিরকার খণ্ডনে নিরলস খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তাঁর মৃত্যুতে জামিয়া একনিষ্ঠ অভিবাবক হারিয়েছে। জামিয়ার সকল ছাত্র-শিক্ষক তাঁর মৃত্যুতে গভীর শোকাহত ও মর্মাহত।

পরে তাঁকে জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান মাকবারায়ে আযীযীতে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ