spot_img

আগামীকাল দেশব্যাপী সমাবেশ ও মিছিল করবে বিএনপি

যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি।

আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রসহ সারা দেশে সব মহানগর ও উপজেলায় সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করবে দলটি।

আগামীকাল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি রাজধানীতে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ কর্মসূচিতে অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ