spot_img
spot_img

কাবুলে পৌঁছেছে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার একটি নতুন প্যাকেজ পৌঁছেছে।

আজ রবিবার (১৫ জানুয়ারি) দি আফগানিস্তান ব্যাংক (ডিএবি) এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএবি এক বিবৃতিতে জানিয়েছে, “৪০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ আজ কাবুলে পৌঁছেছে যা দেশের একটি বাণিজ্যিক ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।”

দি আফগানিস্তান ব্যাংক মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য; আফগানিস্তানে মানবিকভাবে অর্থ সহায়তার মধ্যে এটি ৫৫ তম প্যাকেজ। মানবিক সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার অর্থ আফগানিস্তানে পৌঁছেছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ