প্রথমবারের মতো ভারত এবং জাপান তাদের যুদ্ধবিমানের মহড়া শুরু করেছে। এএফপির খবরে বলা হয়েছে, টোকিওর একটি বিমানবন্দরে দুই দেশ এই মহড়া শুরু করেছে।
খবর অনুসারে, চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ডের মধ্যে বেইজিংয়ের দুই প্রতিবেশী ভারত-জাপান নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করেছে।
১১ দিন এই মহড়া চলবে। এতে জাপানের আটটি যুদ্ধবিমান এবং ভারতরে চারটি যুদ্ধবিমান, দুইটি পরিবহন বিমান এবং বিমান রিফুয়েলিং ট্যাংকার অংশ নিচ্ছে। মহড়ায় ভারতের ১৫০ জন বিমানবাহিনীর সেনা অংশ নিচ্ছে।
সূত্র: ডন











