spot_img

দুর্নীতিবাজ আমলাদের প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত : শামীম পাটোয়ারী

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসি চেয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, একটা বক্তব্য এসেছে আমলাদের প্রচুর সম্পত্তি বিদেশে আছে। এই মহান সংসদের উচিত আমলাদের বিদেশে কাদের বাড়ি আছে, সে তালিকা প্রকাশ করা। সেই সঙ্গে তাদের বরখাস্তও করা উচিত। এছাড়া বিচার বিভাগে নিয়ে যাওয়া উচিত, প্রয়োজনে ফাঁসি দেওয়া উচিত।

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদে “সরকারি কর্ম কমিশন বিল-২০২২”-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের ওপর আলোচনায় অংশ নিয়ে শামীম হায়দার পাটোয়ারী এসব কথা বলেন।

দুর্নীতিবাজ আমলাদের ফাঁসির পক্ষে যুক্তি তুলে ধরে জাপার এমপি বলেন, একটা মানুষ খুন করলে একজন মানুষ মারা যায়। কিন্তু হাজার কোটি টাকা দুর্নীতি করলে দেশে দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয়। এতে লাখ লাখ লোকের জীবন ঝুঁকির মুখে পড়ে। এই অবস্থায় তাদের অবশ্যই শাস্তি দেওয়া উচিত।

আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের মনসতান্ত্রিক দ্বন্দ্ব দেশের সংকট উল্লেখ করে তিনি বলেন, মাননীয় মন্ত্রী,আমলা বিষয়ক মন্ত্রী। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। তার আমলাদেরও সজ্জন হওয়া উচিত। রাজনীতিবিদদের মন থেকে শ্রদ্ধা করা উচিত।

শামীম হায়দার পাটোয়ারি বলেন, বিসিএসে দুইশ নম্বরের ভাইবা রাখা হয়েছে। এটা পরিবর্তন হওয়া উচিত। যত বেশি ভাইবা থাকবে ততবেশি অনিয়ম। বেশিরভাগ ক্ষেত্রেই লিখিত পরীক্ষার ফল দেওয়া হয় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ