spot_img
spot_img

আমেরিকায় বাড়িতে ঢুকে মা-শিশুসহ ৬ জনকে গুলি করে হত্যা

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে দুই বন্দুকধারী।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে এই ঘটনা ঘটে।

ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনও অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।

শেরিফ বোদেরাক্স বলেন, পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সী এক মা ও তার ছয় মাস বয়সী শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।

সূত্র: ইউএস নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ