spot_img
spot_img

করোনায় বিশ্বে আরও ৮০৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। একই সময়ে মারা গেছেন ৮০৩ জন। মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ২৮১ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪১৫ জন।

বিশ্বের মধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ