spot_img

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। স্বাস্থ্য পরিক্ষা শেষে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

এর আগে গত রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।

একই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ