২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান শুরু হয়েছিল। অভুত্থান শুরুর এক মাস আগে ইসরাইলের সফটওয়্যার কোম্পানি ‘কগনাইট সফটওয়্যার লিমিটেড’ এর কাছ থেকে নজরদারি সফটওয়্যার কিনতে চেয়েছিল দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন একটি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান।
গত সোমবার (১৬ জানুয়ারি) রয়টার্স ও ইসরাইলী দৈনিক হারেৎজের পর্যালোচনায় এ বিষয়টি উঠে এসেছে।
বার্তা সংস্থা রাইটার্স জানিয়েছে, সফটওয়্যার ব্যবহারের বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র ও তিন জন ব্যক্তি এমপিটির স্পাইওয়্যার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মিয়ানমারের জান্তা সরকারের ভয়ে তারা তাদের পরিচয় প্রকাশ করেনি।
ইসরাইলী পত্রিকা হারেৎজ বলছে নজরদারি এসব সফটওয়্যার গুলো মিয়ানমার সরকারের পরিকল্পনা অনুযায়ী ইনস্টল করা হয়েছে। যা কর্তৃপক্ষকে ফোন কলে চলমান কথা শোনার ক্ষমতা দিতে পারে, ইমেইল,বার্তা,ওয়েব ট্রাফিক দেখা এবং টেলিকম ও ইন্টারনেট সংস্থাগুলির সহায়তা ছাড়াই ব্যবহারকারীদের বর্তমান অবস্থান শনাক্ত করতে পারে।
উল্লেখ্য; সামরিক অভ্যুত্থানের পূর্বে সালে অং সান সুচি’র সরকার ক্ষমতায় থাকাকালীন সামরিক বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংস দমন-পীড়ন চালিয়েছিল।
সূত্র: মিডিল ইস্ট মনিটর











