spot_img
spot_img

ইউক্রেনকে ভারী অস্ত্র দিচ্ছে ন্যাটো

ন্যাটো জোটের প্রধান বুধবার বলেছেন, এ জোটের সদস্যভূক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিতে যাচ্ছে। খবর এএফপি’র।

শুক্রবার (২০ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জার্মানিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত রামস্টিন সামরিক ঘাঁটিতে ন্যাটোর সদস্যভূক্ত ৩০টি দেশের সবক’টিসহ প্রায় ৫০ দেশের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন।

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেন, এ বৈঠকের প্রধান বার্তা হবে আরো সহযোগিতা এবং আরো অত্যাধুনিক ভারী অস্ত্র সরবরাহ। কারণ, এটি হচ্ছে আমাদের মূল্যায়নের একটি লড়াই।

সূত্র: বাসস
spot_img
spot_img
spot_img

সর্বশেষ