আর্মেনিয়ার সামরিক বাহিনীর একটি ইউনিটের ব্যারাকে রাতে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৫ সৈন্য নিহত ও আরো তিনজনের গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ওই সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার ও সেনাদলের ব্যারাকে ছড়িয়ে পড়া আগুনে ১৫ সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ আরো তিনজনের অবস্থা আশংকাজনক।
সূত্র: বাসস











