spot_img
spot_img

তিব্বতে হিমধসে ৮ জনের মৃত্যু

তিব্বতের দক্ষিণ-পূর্বাঞ্চলে হিমধসে অন্তত ৮ জন নিহত হয়েছে। তিব্বতের নাইংছি শহরে এই দুর্ঘটনা ঘটেছে।

হিমধসের কারণে ওই শহরের যান চলাচলও ব্যাহত হয়েছে। কত সংখ্যক মানুষ এখনো নিঁখোজ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে শতাধিক উদ্ধারকারী এবং ৩০টি উদ্ধারকারী যান।

মাঝেমধ্যেই তিব্বতে হিমধসের ঘটনা ঘটে। সমুদ্রপৃষ্ঠ থেকে নিইংছির গড় ঊচ্চতা প্রায় ৩১০০ মিটার। ফলে ওই অঞ্চলটি পর্যটকদের কাছেও বেশ প্রিয় গন্তব্য।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ