spot_img
spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের দেহে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন। আর এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের।

শনিবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১২৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১৩৪টি। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪
ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৭৬১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ