বৈশ্বিক কারণেই খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, এতে সরকারের কোনো দোষ নেই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেটের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন।
শনিবার (২১ জানুয়ারি) সিলেট নগরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘বিনিয়োগ শিক্ষা’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।
কনফারেন্সে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, কাউকে করোনার টিকা কিনতে হয়নি। সরকার ফ্রিতে এটি সবাইকে দিয়েছে। আর করোনার টিকা বিদেশ থেকে কিনতে গিয়ে অন্য খাতের খরচ কমাতে হয়েছে।
তিনি বলেন, এই কনফারেন্সের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের ব্রোকাররা উদ্বুদ্ধ হবে। যারা বিনিয়োগ করছেন, তারাও ভালভাবে বুঝে-শুনে ব্রোকারদের কাছে যাবেন। কেননা, ব্রোকার বা ব্রোকার হাউস কিন্তু এক নয়।
বিনিয়োগ শিক্ষা কনফারেন্সে শেয়ার মার্কেটের বিভিন্ন ব্রোকার হাউজ ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।











