spot_img
spot_img

ইসরাইলের বিমান ঘাঁটিতে ভেঙে পড়ল দূরপাল্লার ড্রোন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী আরও একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি ভূপাতিত হওয়ার কারণে ওই ঘাঁটিরও ক্ষতি হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) দখলদার ইসরাইলের বালমাখিম বিমান ঘাঁটিতে এটি ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ‘ওয়ালা’। ইসরাইলের সেনাবাহিনীর মুখপাত্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছেন।

তিনি বলেছেন, ড্রোনটি বিমান ঘাঁটিতে ভূপাতিত হলেও কারও কোনও ক্ষতি হয়নি। ড্রোন ভূপাতিত হওয়ার কারণ তদন্ত করা হবে।

এদিকে, ভূপাতিতের পর ওই ড্রোনের উড্ডয়ন আপাতত স্থগিত রেখেছে ইসরাইল।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ