spot_img
spot_img

আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করার আশ্বাস দিয়েছে উজবেকিস্তান

কয়েক সপ্তাহ বিরতির পরে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করার আশ্বাস দিয়েছে উজবেকিস্তান।

গতকাল (২৪ শে জানুয়ারি) জ্বালানি ও পানি মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

উজবেকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগামী ২৫ জানুয়ারী থেকে আফগানিস্তানে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হবে।

উল্লেখ্য, গত দুই সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশগুলিতে ২৪ ঘন্টার মধ্যে মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ ছিল।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ