spot_img
spot_img

পশ্চিম তীরে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে বৃদ্ধাসহ ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর বাহিনী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ফিলিস্তিনি কর্মকর্তারা এই মর্মান্তিক তথ্য জানান। তারা জানান, ইসরায়েলি বর্বর সেনাবাহিনী একটি হাসপাতালের ভিতরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বয়স্ক এক মহিলাসহ চারজন শহীদ হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সূত্র: এএফপি
spot_img
spot_img
spot_img

সর্বশেষ