spot_img
spot_img

নেদারল্যান্ডে পবিত্র কোরআন অবমাননার কঠোর নিন্দা জানিয়েছে ওআইসি

নেদারল্যান্ডসের হেগ শহরের পার্লামেন্ট ভবনের সামনে উগ্রপন্থী নেতা এডউইন ওয়াগেনসফেল্ড কর্তৃক কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

ওআইসি থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বিশ্বে ইসলামফোবিয়া জাগিয়ে তোলে। এছাড়া সহাবস্থান ও বিশ্বাসের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে। ওআইসি বিশ্বে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করার জন্য ধর্ম, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সংলাপ, বোঝাপড়া ও সহযোগিতাকে উৎসাহিত করে। পাশাপাশি ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করার উপর বিশেষ গুরুত্ব দেয়।”

উল্লেখ্য, গত সোমবার (২২ জানুয়ারি) পার্লামেন্ট ভবনের সামনে এডউইন ওয়াগেনসফেল্ড পবিত্র কুরআনের উপরে পা দিয়ে দাঁড়ান। তার কিছুক্ষণ পর তিনি এর কিছু পৃষ্ঠা ছিড়তে থাকেন। অতঃপর একটি ফ্রাইং প্যানের মধ্যে পবিত্র কুরআন ও পাতাগুলি রেখে আগুন ধরিয়ে দেন।

সূত্র: সাউদি প্রেস এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ