spot_img
spot_img

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা বাংলা: মমতা

বাংলা ভাষাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা হিসেবে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলাকে বিশ্বের পঞ্চম বড় ভাষা বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হিন্দুদের সরস্বতী পূজা উপলক্ষে রাজ্যে অনুষ্ঠিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে মমতা এই মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আয়োজিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বাংলা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৫ম বড় কথ্য ভাষা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের মাতৃভাষা শিখতে হবে।

এদিন অনুষ্ঠান শেষে সমবেতভাবে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানে গলাও মেলান মমতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ