ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপনাকারীরা সম্প্রতি জেরুসালেম হামলার জন্য বর্তমান ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে দায়ী করেছে।
ইয়েদিওথ আহরনোথ সংবাদপত্র দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে এ বিষয়টি উঠে এসেছে।
ভিডিওটিতে দেখা যায়, ইসরাইলের কট্টর উগ্রবাদী নেতা ইতামার বেন-গভির ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ বসতি স্থাপনকারীরা চিৎকার করে তাকে এর জন্য দায়ী করে। মৌখিক ঝগড়ার এক পর্যায়ে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য; বেন-গভির এ বছরের ৩ জানুয়ারি ফিলিস্তিনিদের নিন্দা ও সমালোচনা উপেক্ষা করেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গনে সফর করেন। এ সফরকে নজিরবিহীন উস্কানি হিসেবে আখ্যা দিয়েছিল ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, “রেডলাইন অতিক্রম করছে ইহুদি প্রশাসন। যার পরিণতি খুব একটা ভালো হবে না।”
সূত্র: মিডিল ইস্ট মনিটর











