spot_img
spot_img

আফগানিস্তানের বিভিন্ন শহরে দায়েসের গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে: জাবিহুল্লাহ মুজাহিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানে দায়েশের উপস্থিতি বর্তমানে অদৃশ্য হয়ে গেছে। দেশের বিভিন্ন শহরগুলিতে দায়েসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আস্তানা ধ্বংস করা হয়েছে।

এছাড়াও তিনি দাবি করেছেন, “এই সন্ত্রাসী গোষ্ঠীর অনেক হামলা প্রতিরোধ করা হয়েছে।”

জাবিহুল্লাহ মুজাহিদ আরো বলেন, “আমরা দায়েসের সাথে সম্পর্কিত সমস্ত আস্তানা ধ্বংস করতে দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি তাদের শক্তিশালীকরণে যে শিকড়গুলি কাজ করছে তাদেরও ধ্বংস করব।”

উল্লেখ্য; সম্প্রতি আমেরিকান বাহিনীর বিমান হামলায় আফ্রিকার দায়েসের নেতা আল-সুদানী নিহত হয়েছেন। হোয়াইট হাউস ঘোষণা করেছে, আল-সুদানী আফগানিস্তানে দায়েসের শাখা সহ সারা বিশ্বে দায়েসের সহযোগীদের অর্থায়ন করত।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ