spot_img
spot_img

মিয়ানমারের উপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের জান্তা সরকারের আরও সদস্য এবং প্রথমবার দেশটির জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা এবং মিত্ররা।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীতে জান্তা সরকারের উপর নতুন করে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এলো।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট এদিন দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি বিষয়ক কর্মকর্তা এবং সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আমেরিকা এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের (এমওজিই) কর্মকর্তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করলো।

আমেরিকা ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য এদিন মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

আমেরিকা এমওজিই-র ব্যবস্থাপনা পরিচালক এবং উপ ব্যবস্থাপনা পরিচালকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা জান্তা সরকারের সর্বোচ্চ আয় করা মিয়ানমারের সরকারি প্রতিষ্ঠান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ