spot_img
spot_img

আমেরিকার পরমাণু কেন্দ্রে নজরদারি চালাচ্ছে চীনের গোয়েন্দা বেলুন : অভিযোগ পেন্টাগনের

আমেরিকার “স্পর্শকাতর পরমাণু কেন্দ্রগুলোর” উপর নজরদারির জন্য গুপ্তচর বেলুন ব্যবহার করছে চীন!

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পেন্টাগনের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে।

আমেরিকার প্রতিরক্ষা দফতরের মুখপাত্র পিট রাইডার জানিয়েছেন, ওই সন্দেহজনক বেলুনটি কয়েক দিন আগেই তাদের নজরে এসেছে।

তিনি বলেন, “বেলুনটি চরবৃত্তির জন্যই ব্যবহার করা হচ্ছে। আমরা সতর্কভাবে সেটির গতিবিধির উপর নজর রাখছি।”
তবে ওই বেলুনটিকে আমেরিকার কোন পরমাণু কেন্দ্রের উপর দিয়ে কত উচ্চতায় উড়তে দেখা গেছে, সে বিষয়ে কোনও তথ্য দিতে চাননি পেন্টাগনের মুখপাত্র।

সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার নাগরিকত্ব নেওয়া চীনা বংশোদ্ভূতদের একাংশকে গুপ্তচরবৃত্তির কাজে লাগাচ্ছে বেইজিং।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ