মেলবোর্ন গুরুদ্বার ভাঙচুর করার সময় হাতেনাতে ধরা পড়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত ৪ জন ভারতীয় নাগরিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এ বিষয়টি ধরা পড়েছে।
স্থানীয় শিখ নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন,তারা শিখদের পবিত্র স্থানের চারপাশে সন্দেহজনকভাবে একটি গাড়িকে ঘুরতে দেখেন। তাদের সঙ্গে স্প্রে, লাঠি ও রংয়ের ক্যান ছিল। এসময় শিখরা তাদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করে।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে জিজ্ঞাসাবাদে গ্যাং লিডার স্বীকার করছেন যে তাদের উদ্দেশ্য ভালো ছিল না। তারা উপাসনালয়ের সম্পত্তি ভাঙচুর করতেই এসেছিল।
গ্যাং লিডার ভিডিওতে বলেছেন, “আমরা দুঃখিত। আমরা পোস্টার স্প্রে করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। আমার নাম কাতান, বাকিরা দীনিশ, হার্দিক ও রুশীল। আমরা ভারতের গুজরাট থেকে এসেছি, কিন্তু আমরা এখানে মেলবোর্নে থাকি।”
সূত্র: পাকিস্তান অবসার্ভার











