spot_img
spot_img

ষষ্ঠ সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ষষ্ঠ সপ্তাহে গড়ালো সুপ্রিম কোর্টের সংস্কার আইন বিরোধী বিক্ষোভ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) অব্যহত কর্মসূচি পালনে রাজপথে নামেন লাখ-লাখ ইহুদী।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত এ সংস্কারের বিরুদ্ধে কথা বলছেন তারা। ইতোমধ্যেই এ বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। বিরোধী দলের দাবি, এটি বাস্তবায়িত হলে ইসরাইলের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়বে।

বিক্ষোভের ষষ্ঠ সপ্তাহে রাজধানী তেল আবিব ছাড়াও উত্তাল হয়ে ওঠে দেশটির অন্তত ২০টি শহর। এসময় নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী সরকার বিরোধী শ্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল।

পশ্চিম তীরে দখলদারিত্ব সম্প্রসারণের বিরুদ্ধেও শ্লোগান তোলেন কিছু সংখ্যক ফিলিস্তিনি বিক্ষোভকারী। অনেকেরই অভিযোগ, শুধু ইসরাইল নয়, বিশ্বশান্তি নষ্ট করবে এই সরকার।

সূত্র : রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ