তুরস্ক-সিরিয়ায় সংগঠিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জাতিসংঘ ২৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ সদর দফতরে সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “তুরস্কের সরকারের নেতৃত্বে আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।”
সিরিয়ার বিষয়ে তিনি বলেন, “তুরস্ক থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটি সাময়িকভাবে ভূমিকম্প-বিধ্বস্ত বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় মানবিক সহায়তা ব্যাহত করেছে।”
উল্লেখ্য; গত সোমবারের বিশাল ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৩৪ জন হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা অনুসারে, ৩১ হাজারেরও বেশি আহত হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











