spot_img
spot_img

ভারত কখনই আফগানিস্তানকে ত্যাগ করবে না: মস্কো সভায় ডোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বলেছেন, ভারত কখনই আফগানিস্তানকে পরিত্যাগ করবে না।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) মস্কো বিন্যাস বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে তিনি বলেন, “ভারত কখনই আফগানিস্তানকে পরিত্যাগ করবে না। দেশটি বর্তমানে একটি কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আফগানিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিকভাবে বিশেষ সম্পর্ক রয়েছে। তাই আফগান জনগণের মঙ্গল ও মানবিক চাহিদা পূরণে ভারত এগিয়ে থাকবে।”

বৈঠকে তিনি আরো বলেন, ভারত আফগান জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ভারত ৪০ হাজার মেট্রিক টন গম, ৬০ টন ওষুধ, ৫ লাখ কোভিড টিকা ও শীতের পোশাক পাঠিয়েছে। এছাড়াও ২২৬০ জন আফগান ছাত্রদের বৃত্তি প্রদান করেছে।

উল্লেখ্য; ভারত, ইরান, কাজাকস্তান, কিরগিজস্তান, চীন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিদের আমন্ত্রণে রাশিয়ার রাজস্থানী মস্কোতে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মূল বিষয় ছিল আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও মানবিক সংকট। যদিও আফগানিস্তানের কোন প্রতিনিধিকে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ