কাবুলে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত তাকাশি ওকাদার জানিয়েছেন, জাপানের জনগণ ও সরকার ‘ডাঃ নাকামুরার প্রকল্পগুলি’ সম্পূর্ণ করতে প্রস্তুত রয়েছে।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মুহাম্মাদ আব্বাস আখুন্দের সাথে এক বৈঠকে তিনি এ বিষয়ে জানান।
বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ প্রকল্প বাস্তবায়নের পরিপূর্ণ আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য; ডক্টর তেতসু নাকামুরা ছিলেন একজন জাপানি চিকিৎসক। যিনি আফগানদের চিকিৎসার জন্য বহু বছর উৎসর্গ করেছিলেন। বিশেষ করে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছিলেন তিনি। তিনি কুনার নদী থেকে খাল স্থাপন করেছিলেন এবং তিনি নাঙ্গারহারে প্রায় দেড় হাজারেরও বেশি কূপ খনন করেছিলেন যা বর্তমানে ৬ লক্ষ ৫০ হাজার এরও বেশি মানুষকে বিশুদ্ধ জল সরবরাহ করে। ২০১৯ সালের ৪ ডিসেম্বর তাকে গুলি করে হত্যা করা হয়।
সূত্র: কেপি











