ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মোল্লা মুহাম্মাদ আব্বাস আখুন্দ বলেছেন, রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ না করে তাদের কাজ চালিয়ে যাওয়া উচিত।
ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলে ইউনিসেফ অফিসের মহাপরিচালক ফ্রাঁ একওয়াইস ও কেন্দ্রীয় অঞ্চলের প্রধান আন্না কেন্দ্রেকের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এই বৈঠকে মুহাম্মাদ আব্বাস আখুন্দ বলেন, এই মন্ত্রণালয় (প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা) সম্পূর্ণ অরাজনৈতিক যা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে। ইউনিসেফও যেহতু মানবিক কাজ করে তাই তাদেরও রাজনীতি থেকে দূরে অবস্থান করে আফগানিস্তানের জনগণের সেবা করা উচিত।
এ বৈঠকে কাবুলে ইউনিসেফ অফিসের প্রধান আন্না কেন্দ্রেক বলেন, “আমরা আফগানিস্তানের জনগণকে আরও বেশি সেবা দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, খোস্ত ও পাকতিকা প্রদেশের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন প্রদেশের বন্যার্তদের জন্য উল্লেখযোগ্য সহায়তা দিয়েছে ইউনিসেফ।
সূত্র: এভিএ











