spot_img
spot_img

জাতি ভালো রাষ্ট্রপতি পেয়েছে : কৃষিমন্ত্রী

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন চুপ্পু আহমেদকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একক প্রার্থী হওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করে ইসি।

নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যাপারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের নেত্রী খুব দূরদর্শী। উনার প্রজ্ঞা দিয়েই মো. সাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জাতিকে ভালো রাষ্ট্রপতি দিয়েছেন বলে মনে করি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) কৃষিবিদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, যাকে দেওয়া হয়েছে তিনি ভালো একজন আইনবিদও এবং অনেক বড় পদেই ছিলেন। তার রাজনৈতিক প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষে এবং তিনি ছাত্রজীবন থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, আমরা অনেক সময় না বুঝে সমালোচনা করি। যখন ড. শিরিন শারমিনকে স্পিকার করা হয় তখনও সমালোচনা ছিল। কিন্তু এখন দেখেন, মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছে। কাজেই মো. সাহাবুদ্দিন সাহেবকেও মানুষ গ্রহণ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ